জুরাছড়ি শলকবাসীদের উদ্যোগে রাজবন বিহারে ২২তম মহাসংঘদান ২০২৬ অনুষ্ঠিত

লেখার সাইজ:

রাঙামাটির জুরাছড়ি শলক এলাকাবাসীর উদ্যোগে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২২তম সর্বজনীন মহাসংঘদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবারে রাঙামাটি রাজবন বিহারে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই মহাসংঘদান উদযাপিত হয়। এই মহাদানোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী সমবেত হন।

জুরাছড়ি শলকবাসীদের উদ্যোগে রাজবন বিহারে ২২তম মহাসংঘদান ২০২৬

উক্ত অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রচারক চাকমা; বিশ্ব শান্তি ও এলাকার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন মহাসংঘদান উদযাপন কমিটির সহ-সভাপতি সতীশ শংকর চাকমা; স্বাগত বক্তব্য দেন মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব জগৎজ্যোতি চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন যথাক্রমে ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথের, ভদন্ত ভৃগু মহাথের এবং ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।

নবীনতর পূর্বতন