সুত্তনিপাত PDF - সাধনানন্দ মহাস্থবির বনভন্তে | রাজবন বিহার

সুত্তনিপাত PDF Download - সাধনানন্দ মহাস্থবির বনভন্তে

বইয়ের নাম: সুত্তনিপাত (Sutta Nipata)
সম্পাদনা: পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভন্তে
বইয়ের ধরন: বাংলা ত্রিপিটক বই, ত্রিপিটক বাংলা অনুবাদ, বনভন্তের লিখিত বই বইয়ের ভাষা: বাংলা (Bengali)
ফাইল ফরম্যাট: পিডিএফ (PDF)
মোট পৃষ্ঠা: ২৮৭ পৃষ্ঠা
ফাইল সাইজ: ১৭.৪ এমবি
পিডিএফ কোয়ালিটি: হাই কোয়ালিটি, মোবাইল ফ্রেন্ডলি, বুকমার্কড ও ওয়াটারমার্ক মুক্ত (High Quality, Mobile Friendly, Bookmarked, No Watermark)

সুত্তনিপাত (Sutta Nipata) বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি (Book Summary)

সুত্তনিপাত বা সূত্রনিপাত গ্রন্থটি হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটকের সূত্রপিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের একটি অমূল্য অংশ। এই সুত্তনিপাত বইটি অত্যন্ত সহজ ও প্রাঞ্জল বাংলায় সম্পাদিত করেছেন পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তে। সুত্তনিপাত ত্রিপিটকের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, এটি ইহ-পরকালের পাথেয় স্বরূপ।

সুত্তনিপাত গ্রন্থ পরিচিতি ও মূল উদ্দেশ্য

সূত্রনিপাত গ্রন্থটি মূলত বিমুক্তি বা মুক্তির পথ সন্ধানী মানুষের জন্য একটি দিকনির্দেশনা। ভগবান বুদ্ধ তাঁর দীর্ঘ ৪৫ বছরের ধর্মজীবনে যে সারগর্ভ ও তত্ত্বমূলক উপদেশ দান করেছিলেন, তার একটি বিশেষ অংশ এখানে সংকলিত হয়েছে। এর মূল অর্থ হলো লোভ, দ্বেষ ও মোহ থেকে মুক্ত হয়ে নির্বাণপথের যাত্রী হওয়া। পূজ্য বনভান্তের এই সূত্রনিপাত বইয়ের অনুবাদ মানুষের অন্তর্জগতে বৈপ্লবিক ধর্মীয় চেতনা জাগ্রত করতে এবং আর্য অষ্টাঙ্গিক মার্গের পথে পরিচালিত করতে সহায়ক হবে। সহজ ও প্রাঞ্জল ভাষা হওয়ায় আধুনিক পাঠকদের জন্য ধর্মার্থ অনুধাবন করা অনেকটাই সহজ হবে।

সুত্তনিপাতের বিষয়বস্তু বিশ্লেষণ

এই গ্রন্থে মোট পাঁচটি বর্গ বা অধ্যায় রয়েছে, যা আধ্যাত্মিক জীবনের প্রতিটি ধাপকে স্পর্শ করে:

  • উরগ বর্গ: সর্প যেমন অতি সহজে তার জীর্ণ খোলস ত্যাগ করে, তেমনি একজন জিতেন্দ্রিয় ব্যক্তিও সংসারের মায়াজাল ছিন্ন করতে সক্ষম। এতে 'খড়্গ বিষাণ সূত্র' ও 'মেত্ত সূত্র'-এর মতো গুরুত্বপূর্ণ দেশনা রয়েছে।
  • চুল বর্গ: এখানে শীল, সমাধি ও প্রজ্ঞার কল্যাণকর দিক নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে 'মহামঙ্গল সূত্র' ও 'রতন সূত্র' এই অংশে স্থান পেয়েছে, যা জাগতিক ও পারমার্থিক মঙ্গলের পথ দেখায়।
  • মহাবর্গ: প্রব্রজ্যা জীবনের মাহাত্ম্য, মৈত্রী ও সত্যের সনাতন ধর্ম এবং 'মার' বা অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
  • অট্ঠক বর্গ: ইন্দ্রিয় সুখের অসারতা এবং বাদানুবাদ ত্যাগ করে মৌনব্রত বা মুনিত্ব লাভের উপায় এখানে বর্ণিত হয়েছে।
  • পারায়ণ বর্গ: এই অংশে অবিদ্যা বা অজ্ঞানতাকে দূর করে প্রজ্ঞার মাধ্যমে মৃত্যুঞ্জয়ী হওয়ার দর্শন বর্ণিত হয়েছে।

সুত্তনিপাত বই PDF Download

Google Drive/download/button

বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা লিংক কাজ না করলে, কিংবা অন্যান্য সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নির্দেশনাবলী অনুসরণ করুন।
أحدث أقدم