সুদৃষ্টি - ধুতাঙ্গ ব্রত বই PDF | সাধনানন্দ মহাস্থবির বনভন্তে

সুদৃষ্টি বই PDF - সাধনানন্দ মহাস্থবির বনভন্তে

বইয়ের নাম: সুদৃষ্টি (Sudrishti)
সম্পাদনা: পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভন্তে
বইয়ের ধরন: ধুতাঙ্গ শীল ব্রত,  ভিক্ষু-শ্রামণদের সন্ন্যাস জীবনাদর্শ, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও গবেষণা বইয়ের ভাষা: বাংলা (Bengali)
ফাইল ফরম্যাট: পিডিএফ (PDF)
মোট পৃষ্ঠা: ৬৩ পৃষ্ঠা
ফাইল সাইজ: ২.৪ এমবি
পিডিএফ কোয়ালিটি: হাই কোয়ালিটি, মোবাইল ফ্রেন্ডলি, বুকমার্কড ও ওয়াটারমার্ক মুক্ত (High Quality, Mobile Friendly, Bookmarked, No Watermark)

সুদৃষ্টি (Sudrishti) বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি (Book Summary)

আর্যপুরুষ পরম পূজনীয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে) মহোদয় কর্তৃক সংকলিত ‘সুদৃষ্টি’ গ্রন্থটি ভিক্ষু-শ্রামণদের জন্য এক অনন্য সম্পদ। ধুতাঙ্গব্রত পালনের নিয়মনীতি, বিধিনিষেধ ও উপকারিতা ইত্যাদি নিয়ে এটি একটি প্রামাণ্য গ্রন্থ।

সুদৃষ্টি বইয়ের বিষয়বস্তু ও উদ্দেশ্য

এই বইটির মূল লক্ষ্য হলো মিথ্যাদৃষ্টি ত্যাগ করে সম্যকদৃষ্টি বা সঠিক জীবনদর্শন জাগ্রত করা। এখানে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দেখানো হয়েছে, কীভাবে কুশল ও অকুশল কর্মের পার্থক্য বুঝে একজন সাধক নির্বাণের পথে অগ্রসর হতে পারেন। সুদৃষ্টি বইটির বিষয়বস্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভাগে বিভক্ত, যেমন:

  • সম্যকদৃষ্টি ও আর্যসত্য: আর্য অষ্টাঙ্গিক মার্গ, চারি আর্যসত্য (দুঃখ, দুঃখের কারণ, নিরোধ ও পথ) এবং অকুশল-মূল বর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
  • ত্রয়োদশ (১৩) ধুতাঙ্গ নির্দেশ: এটিই বইয়ের প্রধান আকর্ষণ। এই অংশে পাংশুকুলিক, ত্রিচীবরিক, পিণ্ডপাতিক, সাপদানচারিক, একাসনিক, পাত্রপিণ্ডিক, খলূপশ্চাৎভক্তিক, আরণ্যিক, বৃক্ষমূলিক, আভ্যবকাশিক, শ্মশানিক, যথাসন্থাতিক এবং নৈসজ্জিক, এই ১৩টি ধুতাঙ্গ ব্রতের নিয়ম, বিধান ও সুফল বর্ণিত হয়েছে।

সুদৃষ্টি (Sudrishti) বই PDF Download

Google Drive/download/button

বইটি ডাউনলোড করতে সমস্যা হলে বা লিংক কাজ না করলে, কিংবা অন্যান্য সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নির্দেশনাবলী অনুসরণ করুন।
নবীনতর পূর্বতন