বইয়ের নাম: আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-১
লেখক: ইন্দ্রগুপ্ত ভিক্ষু
বইয়ের ধরন: বনভন্তের ধর্মদেশনা সংকলন, বৌদ্ধ দর্শন ও তত্ত্বকথা, আধ্যাত্মিক নির্দেশিকা
বইয়ের ভাষা: বাংলা (Bengali)
ফাইল ফরম্যাট: পিডিএফ (PDF)
মোট পৃষ্ঠা: ৫১২ পৃষ্ঠা
ফাইল সাইজ: ২৩ এমবি
পিডিএফ কোয়ালিটি: হাই কোয়ালিটি, মোবাইল ফ্রেন্ডলি, বুকমার্কড ও ওয়াটারমার্ক মুক্ত (High Quality, Mobile Friendly, Bookmarked, No Watermark)
আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-১ বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি (Book Summary)
ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু কর্তৃক সংকলিত "আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-১" গ্রন্থটি আধুনিককালের বৌদ্ধ জগতের এক কিংবদন্তি মহাপুরুষ, সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)-এর অমৃতময় ধর্মোপদেশের একটি প্রামাণিক দলিল। বনভন্তে ছিলেন কঠোর অরণ্যচারী সাধক, যিনি বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে নির্বাণ লাভ করেছিলেন। আর্যশ্রাবক বনভন্তের দেশনার মূল সুর হলো 'অবিদ্যা' ত্যাগ করে 'বিদ্যা' বা প্রজ্ঞা লাভ করা। তিনি দেশনাসমূহে পরিষ্কারভাবে বলেন যে, অবিদ্যা থেকেই যাবতীয় দুঃখের সৃষ্টি হয়। সাধারণ বিএ বা এমএ ডিগ্রি প্রকৃত জ্ঞান নয়; অর্থাৎ তদ্বারা জাগতিক দুঃখের অন্তঃসাধন হয় না। বরং চার আর্যসত্য এবং প্রতীত্যসমুৎপাদ নীতি জানাই হলো প্রকৃত বিদ্যা। তাছাড়া তাঁর ধর্মদেশনাসমূহ পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেগুলো শুধু আধ্যাত্মিক নয়, বরং সমাজ ও জীবনমুখী দর্শনে সমৃদ্ধ। ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু পূজ্য বনভন্তের ধর্মদেশনার জ্ঞানের নির্যাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে এই সংকলনের উদ্যোগ নিয়েছিলেন।
ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু মূলত আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সিরিজের ৯টি গ্রন্থ বিভিন্ন সময়ে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সিরিজ ১,২,৩ নিয়ে 'আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-১', আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সিরিজ ৪,৫,৬ নিয়ে 'আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-২', আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সিরিজ ৭,৮,৯ নিয়ে 'আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-৩' প্রকাশিত হয়েছিল। সাধারণত এই সিরিজের বইগুলোতে প্রথম অধ্যায়ের ধর্মদেশনাগুলো ভিক্ষু-শ্রামণদের উদ্দেশ্যে এবং দ্বিতীয় অধ্যায়ের ধর্মদেশনাগুলো উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা তথা পুণ্যার্থীদের উদ্দেশ্যে দেশিত হয়েছিল। আজকের পোস্টটি হলো 'আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-১' নিয়ে।
বনভন্তের দেশনা আরও পড়ুন:
১. আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-২
১. আর্যশ্রাবক বনভন্তের ধর্মদেশনা সম্ভার-৩
