বইয়ের নাম: বনভান্তের বাণী
সংকলক: সৌরজগৎ ভিক্ষু
বইয়ের ধরন: উপদেশমূলক, সংকলন গ্রন্থ, স্মারক গ্রন্থ, বনভন্তে সম্পর্কিত বই
বইয়ের ভাষা: বাংলা (Bengali)
ফাইল ফরম্যাট: পিডিএফ (PDF)
মোট পৃষ্ঠা: ৯৬ পৃষ্ঠা
ফাইল সাইজ: ১৪.২ এমবি
পিডিএফ কোয়ালিটি: হাই কোয়ালিটি, মোবাইল ফ্রেন্ডলি, বুকমার্কড ও ওয়াটারমার্ক মুক্ত (High Quality, Mobile Friendly, Bookmarked, No Watermark)
বনভন্তের বাণী বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি (Book Summary)
‘বনভান্তের বাণী’ গ্রন্থটিকে একটি উজ্জ্বল নক্ষত্রসম সংকলন বলা যায়। পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে) তাঁর জীবদ্দশায় বিভিন্ন বই, ম্যাগাজিন ও স্মরণিকায় যেসব আশীষ বাণী ও হিতোপদেশ প্রদান করেছেন সেসবের এক অনন্য সংকলন এই বইটি। ভদন্ত সৌরজগত ভিক্ষুর সম্পাদনায় এবং ‘বনভন্তে প্রকাশনী’র তত্ত্বাবধানে প্রকাশিত এই বইটি কেবল উপদেশমালা নয়, বরং এতে পণ্ডিত ও মূর্খের পার্থক্য, ক্রোধ জয়ের উপায়, এবং ইহ-পারলৌকিক মঙ্গলের জন্য করণীয় বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও বইয়ের শেষ অংশে বনভান্তের জীবনের বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র বা এ্যালবাম যুক্ত করা হয়েছে, যা পাঠকদের ভালো লাগবে। পরম পূজ্য বনভান্তের দ্বিতীয় পরিনির্বাণ দিবস উপলক্ষে ৩০ জানুয়ারি ২০১৪ সালে প্রকাশিত হয়।
